insta logo
Loading ...
×

আশা কর্মীদের ওপর ‘পুলিশের জুলুম’, আড়শায় পথ অবরোধ

আশা কর্মীদের ওপর ‘পুলিশের জুলুম’, আড়শায় পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি , আড়শা:

সাম্মানিক করতে হবে ন্যূনতম ১৫ হাজার টাকা, অবিলম্বে করতে হবে সমস্ত বকেয়া প্রদান, এমন একাধিক দাবিতে আন্দোলন করছেন আশা কর্মীরা। এক মাস ধরে রাজ্যজুড়ে কর্মবিরতি পালন করছেন তাঁরা। বুধবার কলকাতা স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে গিয়ে আশা কর্মীদের উপর পুলিশি জুলুমের অভিযোগ ওঠে । সেই ঘটনার প্রতিবাদে পথে নামলো সারা ভারত কিষান খেত মজুর সংগঠন। বৃহস্পতিবার সংগঠনের আড়শা শাখার উদ্যোগে আড়শা বাজারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রঙ্গলাল কুমার সহ ব্লক নেতৃত্ব। অবরোধের জেরে টামনা-বেগুনকোদর রাস্তায় কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। সংগঠনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য রঙ্গলাল কুমার বলেন, “স্বাস্থ্যভবনে ডেপুটেশন জমা দিতে যাওয়ার সময় আশা কর্মীদের উপর পুলিশি হেনস্থার তীব্র প্রতিবাদ জানাই।”

Post Comment