insta logo
Loading ...
×

এ কী কাণ্ড মাধ্যমিকে!

এ কী কাণ্ড মাধ্যমিকে!

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

অদ্ভুত কাণ্ড পুরুলিয়ায়। মাধ্যমিক পরীক্ষার ইতিহাসে নজির সৃষ্টি! জেলায় তো বাড়লোই মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা, সঙ্গে ছাত্রদের থেকে বাড়লো ছাত্রীর সংখ্যাও। তৃণমূল শিক্ষাসেলের জেলা সভাপতি সত্যকিংকর মাহাত এবং জেলা মুখপাত্র বিকাশ মাহাত বলেন, “মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রীর সুফলেই জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর নিরিখে ছাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছে।”
কাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। গতবছরের চেয়েভ ৩,২৭৪ জন পরীক্ষার্থী বেড়েছে এবার। ২০২৫ সালে মোট ৪৫,২০১ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসছে।
বাম আমলে পিছিয়ে পড়া তকমা পাওয়া পুরুলিয়ায় বিগত কয়েক বছর ধরেই মাধ্যমিকে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বাড়ছে। এবছরও সেই নজির ধরে রাখল ছাত্রীরা। পুরুলিয়ায় মাধ্যমিক দিচ্ছে ২২,৫০২ জন ছাত্র। ছাত্রীর সংখ্যা ২২,৬৯৯ জন। ছাত্রদের থেকে ১৯৭ জন বেশি ছাত্রী এবার পরীক্ষায় বসছে।

জেলা শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার স্বচ্ছতার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবার।

◾মোবাইল ফোন নিয়ে নানান বিধি নিষেধ রয়েছে। পরীক্ষাকেন্দ্রে কোন পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার হলে শুধু সেই দিনের পরীক্ষাই নয়। সমগ্র পরীক্ষাই বাতিল করা হবে।

◾স্মার্ট ওয়াচ, ট্যাবলেট, ইয়ারফোন সহ যাবতীয় ইলেক্ট্রনিক ডিভাইসকে সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হচ্ছে।

◾জেলা জুড়ে ট্রাফিক ব্যবস্থা সহ পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা চালু রাখার পাশাপাশি হাতি উপদ্রুত এলাকাগুলিতে বনদপ্তর ও স্থানীয় ব্লক প্রশাসনের সমন্বয়ে বাসে করে একযোগে সমস্ত পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

Post Comment