insta logo
Loading ...
×

কালভার্টের নিচে দেহ, হত্যা !

কালভার্টের নিচে দেহ, হত্যা !

বিশ্বজিৎ সিং সর্দার,পুরুলিয়া:

রেলওয়ে কালভার্টের নিচ থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। ঘটনা ব্যাপক চাঞ্চল্য পুরুলিয়া শহরের গোশালা এলাকায়। গোশালা রেল গেটের অদূরে রেল লাইনের কালভার্টের নিচ থেকে উদ্ধার হয়েছে মৃতদেহটি। পাশেই ছিলো তার মোটর সাইকেল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবককে খুন করা হয়েছে।

সোমবার রাতে গোশালা রেল গেটের অদূরে একটি কালভার্টের কাছে দীর্ঘক্ষণ ধরে একটি মোটর বাইক দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় এলাকার মানুষজনের। খবর পেয়ে পৌঁছায় পুলিশ। খোঁজ শুরু করার পর মঙ্গলবার কাকভোরে পুরুলিয়া সদর থানার পুলিশ ও দমকলের কর্মীরা ওই যুবকের দেহটি উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,
ওই মৃত যুবকের নাম সুরেশ সূত্রধর (২৪)। তার বাড়ি পুরুলিয়া শহরের নডিহা মিষ্টি মহল এলাকায় ৬ নম্বর ওয়ার্ডের নেতাজি স্কুলের সামনে। মৃতের মুখে ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখে পুলিশের প্রাথমিক অনুমান তাকে খুন করা হয়েছে। মঙ্গলবার মৃত যুবকের বাবা স্বপন সূত্রধর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে পুরুলিয়া সদর থানার পুলিশ চার জনের নামে ও অজ্ঞাত পরিচয় কয়েকজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে খুন ও প্রমাণ লোপাটের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। স্বপন সূত্রধর জানিয়েছেন, সোমবার তার ছেলে মোটর বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। তার পর এদিন ভোর রাতে পুলিশের কাছ থেকে ঘটনার খবর জানতে পারেন তিনি।

কীসের কারণে এই ঘটনা তার তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।

Post Comment