টামনায় পুজোর অনুদান চেক
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: রাজ্য সরকারের অনুদানের চেক তুলে দেওয়া হল টামনা থানার পুজো কমিটিগুলিকে। বুধবার টামনা থানায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ২২ টি দুর্গাপুজো কমিটির হাতে ওই চেক তুলে দেওয়া হয়। ওই চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, পুরুলিয়া এক নম্বর ব্লকের বিডিও মনোজকুমার মাইতি, জেলা পুলিশের ডি এসপি (এনফোর্সমেন্ট ব্রাঞ্চ) জীবনেশ রায় , সিআই (সদর ) দেবাশীষ সরকার,টামনা থানার ওসি তাপস মিশ্র প্রমুখ ।









Post Comment