নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পৃথক পৃথক এলাকা থেকে তিনটি সাপ উদ্ধার করল
বনদফতর। পরে সেগুলিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। শনিবার সকালে হুড়া রেঞ্জের সিজুমাকনা গ্রামে বেড়া জালে আটকে থাকা ৮ ফুট লম্বা ৭ কেজি ওজনের একটি অজগর উদ্ধার হয়। অন্যদিকে এদিন বিকালে রঘুনাথপুর রেঞ্জের নতুনডি গ্রামে এক ব্যক্তির বাড়ি থেকে একটি বিষধর গোখরো উদ্ধার হয়। এদিন পুরুলিয়া ১নং ব্লকের গাড়াফুসড়ো গ্রাম পঞ্চায়েতের পটমপুটরা গ্রাম থেকেও একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার হয়। গ্রামবাসীরা বনদপ্তরে খবর দিলে বনদপ্তরের কর্মীরা সেটি উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেন।




Post Comment