নিজস্ব প্রতিনিধি, আড়শা:
সাড়ম্বরে আড়শা কলেজের ১৭ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল বুধবার। এই উপলক্ষে কলেজ চত্বরে অনুষ্ঠিত হয় করম ,ঝুমুর, আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান । এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের মহারাজ স্বামী নিত্য শুদ্ধানন্দজি মহারাজ । উপস্থিত ছিলেন কলেজের পরিচালন সমিতির সভাপতি সুষেণ মাঝি , কলেজের অধ্যক্ষ ডঃ বিদ্যাপতি কুমার , জগন্নাথ কিশোর কলেজের প্রাক্তন অধ্যক্ষ শ্রীনিবাস মিশ্র, বিএড কলেজের প্রাক্তন অধ্যক্ষ উজ্জ্বল কুমার পান্ডা ও রাঙামাটি স্বামী শ্রদ্ধানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নগরদীপ কুইরী প্রমুখ। কলেজের অধ্যক্ষ ডঃ বিদ্যাপতি কুমার বলেন, “২০০৯ সালে আমাদের এই কলেজ প্রতিষ্ঠা হয়। আজকের দিনে ১৭ বছরে পদার্পণ করলো । সেই উপলক্ষে কলেজে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।”











Post Comment