নিজস্ব প্রতিনিধি, কেন্দা:
আসন্ন মহরম উপলক্ষে যাতে কোনোরকম অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতেই বৃহস্পতিবার কেন্দা থানার উদ্যোগে অনুষ্ঠিত হল শান্তি বৈঠক। পুরুলিয়া জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে কেন্দা কমিউনিটি হলে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন কেন্দা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভজিৎ নন্দী, অন্যান্য পুলিশ আধিকারিকরা এবং থানার অন্তর্গত বিভিন্ন মহরম কমিটির সদস্যরা।
সভায় মহরম উৎসব এবং শোভাযাত্রা উপলক্ষে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকলকে সহনশীলতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রেখে উৎসব পালনের আহ্বান জানানো হয়। এছাড়াও আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো বিষয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে চলার জন্য অনুরোধ করা হয় মহরম কমিটিগুলিকে।
স্থানীয় মহরম কমিটির প্রতিনিধিরাও প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন।










Post Comment