নিজস্ব প্রতিনিধি , বলরামপুর: :
মিড ডে মিলের চাল পাচার রুখলেন গ্রামবাসীরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বলরামপুর থানার দাঁতিয়া গ্রামে।
জানা গিয়েছে, দাঁতিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে দু বস্তা চাল একটি টোটোতে করে বাজারের দিকে নিয়ে আসতে দেখেন গ্রামবাসীরা ।সেই খবর পেয়ে গ্রামের লোকজন টোটোটিকে ধাওয়া করে বেড়মা গ্রামের কাছে ধরে ফেলেন। গ্রামাবাসীদের অভিযোগ চালের বস্তা গুলো প্রধান শিক্ষক দিলীপ মন্ডল টোটো চালকের মারফৎ তার বাড়ি নিয়ে যাচ্ছিল।
অভিযুক্ত টোটো চালক বলেন, ” প্রধান শিক্ষক চালের বস্তাগুলো বাড়ি পৌছে দিতে বলেছিলেন। গ্রামবাসীদের বাধা পেয়ে এখন বলছেন, আমি বাড়ি নিয়ে আসতে বলিনি। ফলে সমস্যায় পড়েছি আমি। ” প্রধান শিক্ষক দিলীপ মন্ডল বলেন, “ওই চাল আমি বাড়ি নিয়ে আসতে বলিনি ।” এ বিষয়ে বলরামপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সেবা মাহাতো বলেন, ” অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”










Post Comment