insta logo
Loading ...
×

রজত জয়ন্তী উদযাপনে কাশিপুর কলেজ

রজত জয়ন্তী উদযাপনে কাশিপুর কলেজ

নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:

রজত জয়ন্তী উদযাপন হবে পুরুলিয়ার কাশিপুর কলেজে। ২০০০ সালে ২৬ শে সেপ্টেম্বর কাশিপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের পথ চলা শুরু হয়। এইবছর ২৬ শে সেপ্টেম্বর ২৫ বছরে পা দেবে
এই কলেজ । সেই উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে কলেজের প্রতিষ্ঠা দিবস পালনের সূচনা হল। কলেজ চত্বরে লাগানো হল দেবদারু, শিশু, নিম সহ একাধিক গাছ। বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন কলেজ পরিচালন সমিতির সভাপতি সৌমেন বেলথরিয়া। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক প্রশান্ত পাল, কলেজের অধ্যক্ষ ডঃ বিভাসকান্তি মন্ডল। কলেজের অধ্যক্ষ ডঃ
বিভাসকান্তি মন্ডল জানান, ২০০০ সালের ২৬শে সেপ্টেম্বর কলেজের প্রতিষ্ঠা হয়। এই বছর কলেজের রজতজয়ন্তী। সেই উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির , রক্তদান সহ বিভিন্ন অনুষ্ঠানের কর্মসূচি নেওয়া হয়েছে। মূল অনুষ্ঠান হবে সেপ্টেম্বর মাসে।

Post Comment