insta logo
Loading ...
×

রেল কর্মীর রহস্য মৃত্যু

রেল কর্মীর রহস্য মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

এক রেলকর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃত যুবকের নাম অসীম মাহাত,(২৭)। বাড়ি পুরুলিয়া মফস্বল থানার হরিয়াল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ওই রেলকর্মী মঙ্গলবার বরাভূম এলাকার কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। কিন্তু বিকালে আড়শা থানার কান্টাডি এলাকায় অসুস্থ অবস্থায় রাস্তার পাশে পড়ে যান। ।তাকে উদ্ধার করে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কীভাবে হঠাৎ করে ওই যুবকের মৃত্যু হল তা জানার জন্য দেহটির ময়না তদন্ত হয়েছে। এরপর পরিবারের হাতে দেহটি তুলে দেয় পুলিশ।

Post Comment