নিজস্ব প্রতিনিধি , আড়শা:
‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের সূচনা হল আড়শা ব্লকে। শনিবার জেলার বিভিন্ন প্রান্তের মতো আড়শা ব্লকের সটরা প্রাথমিক বিদ্যালয়ে তিনটি বুথ নিয়ে আড়শা ব্লক প্রশাসনের উদ্যোগে এই প্রকল্পের সূচনা হয়। বিধানসভা ভোটের আগে ২২ শেষ জুলাই ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ নতুন প্রকল্প কর্মসূচির কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান তিনটি বুথ নিয়ে তৈরি হবে এই ক্যাম্প। সেই ক্যাম্পে গুলোতে নিকাশি ব্যবস্থা, পানীয় সরবরাহ, পথবাতি, শৌচালয় , অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উন্নয়ন, প্রাথমিক বিদ্যালয়ের স্বাস্থ্যোন্নয়ন, পুকুর সংস্কার,বর্জ্যের বন্দোবস্ত, বাজারের স্টল সংস্কার, সাংস্কৃতিক উদ্যোগ বৃদ্ধি, গণপরিবহনকারীদের জন্য বিশেষ পরিষেবা, সবুজায়নে নজর,বিদ্যুৎ পরিষেবা ও রাস্তা সংস্কার এই ১৬ রকমের পরিষেবা মিলবে। প্রতি বুথের জন্য বরাদ্দ করা হয়েছে ১০ লক্ষ টাকা। সেই মতো জঙ্গলমহলের আড়শা ব্লকেও শুরু হল এই নতুন কর্মসূচির। এদিন উপস্থিত ছিলেন আড়শা ব্লকের বিডিও গোপাল সরকার, জয়েন্ট বিডিও রাকেশ মেটা,আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি সহ ব্লকের আধিকারিকেরা। ক্যাম্পে গিয়ে তিনটি বুথের সাধারণ মানুষ তাদের সমস্যার কথা তুলে ধরেন। সাথেসাথে তাদের মতামত জানান। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে – ২ রা আগষ্ট থেকে ৩রা নভেম্বর পর্যন্ত এই প্রকল্প চলবে। আগামী বছরের ১৫ জানুয়ারীর মধ্যে সমস্ত সমস্যার সমাধান করা হবে।











Post Comment