নিজস্ব প্রতিনিধি , কাশিপুর: কাশিপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে দুদিনের ন্যাক-র পরিদর্শন শেষ হল মঙ্গলবার। সোমবার থেকে এই পরিদর্শন শুরু হয়।
২০১৬ সালের পর আবার ২০২৪ সালে দ্বিতীয়বার “ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড আ্যাক্রিডিটেশন কাউন্সিল” (NAAC) এর তিন জনের প্রতিনিধি দল কলেজে এসে পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ছিলেন নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিগমানন্দ দাস, অমৃতা স্কুল অফ ইঞ্জিনিয়ারিং কলেজ( কর্নাটক)-র অধ্যক্ষ শ্রীরাম দেবনাথন, মারাঠায়াডা কলেজ অফ এডুকেশন (মহারাষ্ট্র) অধ্যক্ষ সোহেল আহমেদ খান। কলেজের পরিকাঠামো, লাইব্রেরী, পঠনপাঠন ও কলেজ এলাকার পরিবেশ খতিয়ে দেখেন। গতবার প্রতিনিধি দল যে সব পরামর্শ দিয়েছিল সেগুলো ঠিকঠাক মানা হয়েছে কি না তা দেখেন। সমস্ত বিভাগ পরিদর্শন করে, ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন। কলেজের অধ্যক্ষ বিভাসকান্তি মন্ডল জানান, “গতবার আমাদের কলেজ ‘বি গ্রেড’পেয়েছিল। এবারেও ভালো ফলের প্রত্যাশা করছি।”
প্রসঙ্গত “ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড আ্যাক্রিডিটেশন কাউন্সিল “এমন একটি সংস্থা যা ভারতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মূল্যায়ন করে। সার্টিফিকেট প্রদান করে থাকে।











Post Comment