নিজস্ব প্রতিনিধি, জয়পুর :
গ্রামাঞ্চলের ক্রিকেট প্রতিভাকে উৎসাহিত করার জন্য তৃতীয় বর্ষ জয়পুর প্রিমিয়ার লিগ শুরু হয়েছে জয়পুর আর, বি, বি, হাইস্কুল মাঠে মোট ১২টি ফ্রাঞ্চাইজি এতে অংশগ্রহণ করছে। আই পিএলের ধাঁচে এই ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে জয়পুর দর্শকমহলে উন্মাদনা তুঙ্গে।প্রথম দিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিব্যজ্যোতি সিং দেও। এদিন ৬টি টিমের মধ্যে লিগ খেলা হয়।সঞ্জু ইলেভেনকে ৬ উইকেটে হারিয়ে দেয় জয়পুর সুপার কিংস। রহড়দাগা এলজি ইলেভেন চটিপাড়া ফিয়ারলেস টাইটানস এর কাছে ১৪ রানে পরাস্ত হয়। দেশি ক্যাম্প ওয়ারিয়ার্স কে ১৫ রানে হারিয়ে দেয় জয়পুর সুপার কিংস। আনসারি অ্যাভেঞ্জার্স চটিপাড়া ফিয়ারলেস টাইটানসকে ৬ উইকেটে হারায়। সঞ্জু ইলেভেন ১১ রানে জেতে দেশি ক্যাম্প ওয়ারিয়র্স ম্যাচে। রহড়দাগা এলজি ইলেভেনকে ২৮ রানে হারিয়ে দেয় আনসারি অ্যাভেঞ্জারস। প্রথম দিন লিগ থেকে চারটি টিম উঠেছে কোয়ার্টার ফাইনালে। জয়পুর সুপার কিংস, আনসারি অ্যাভেঞ্জারস, চটিপাড়া ফিয়ারলেস টাইটান্স ও সঞ্জু ইলেভেন।











Post Comment