নিজস্ব প্রতিনিধি , আড়শা:
নাবালিকা নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে আড়শা থানার পুলিশ। ধৃতের নাম রামকৃষ্ণ কুমার। তার বাড়ি আড়শা গ্রামে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে শনিবার গভীর রাতে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। রবিবার তাকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করলে আদালত এক দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
অন্যদিকে নির্যাতিতা ১৩ বছরের ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের সামনেও সে গোপন জবানবন্দি দেয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক ফুসলিয়ে গত কয়েক দিন ধরে নাবালিকাকে বারবার যৌন নির্যাতন করছিল। বিষয়টি জানতে পেরে পরিবারের এক সদস্য আড়শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে পুলিশ জানিয়েছে, নাবালিকার বয়স, অভিযোগের প্রকৃতি এবং প্রাথমিক তদন্তের তথ্য বিবেচনা করে তদন্ত দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।










Post Comment